উত্তরদিনাজপুর

মালদার গয়েশবাড়ি শান্তি কমিটির পক্ষ থেকে বামনগোলা ব্লকের বানভাসি মানুষদের খাওয়ানো হল রান্না করা খাবার

বন্যা দুর্গতদের কাছে সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছে বহু স্বেচ্ছাসেবী সংস্থা। ঠিক তেমনই এদিন মালদার গয়েশবাড়ি শান্তি কমিটির পক্ষ থেকে বন্যা দুর্গতদের মধ্যে রান্না করা খাবার বিলি করা হয়। বামনগোলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের ভুলকিমারি গ্রামের মানুষদের মধ্যে। প্রায় ৮০০জন বানভাসিদের খাওয়ানো হয় ডিম ভাত। দেওয়া হয় পানীয় জল। এই সংস্থার এক সদস্য প্রশান্ত কুমার ঝাঁ বলেন,  বানভাসিদের সাহায্য করতে পেরে তার খুব খুশি। এমনকি আগামী দিনেও যদি এমন কোন পরিস্থিতি হয় তাহলেও তারা সাহায্যর জন্য পিছু পা হবেন না।